২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

মাদারীপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে রাজৈরের আলমদস্তা এলাকায় একটি বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব হাসান রাব্বি (১৬) রাজৈর ডিগ্রী কলেজে বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। রাজৈর থানার ওসি নওশের আলী জানান, মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে ইয়াকুবের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইয়াকুব ঘটনাস্থলেই নিহত হয়। ক্ষুদ্ধ এলাকাবাসী বাসটি ভাংচুর শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি। তবে, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩৫ ঘ.