২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডাকাত’ শহীদের দুই সহযোগী গ্রেপ্তার

রাজধানীর সায়েদাবাদ থেকে ‘ডাকাত’ শহীদের দুই সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদ থেকে ‘ডাকাত’ শহীদের দুই সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার প্রথম প্রহরে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে মো. হানিফ (৪২) ও মো. আলমগীরকে (৪০) গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুজনকে সাংবাদিকদের সামনে হাজির করে বিস্তারিত জানানো হয়। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার খন্দকার নুরুন্নবী বলেন, ডাকাত শহীদ ৪ জুলাই র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার পর হানিফ আলমগীরকে ডাকাত শহীদের অন্যতম সহযোগী বাঙ্গাল মামুন সাজিয়ে বিভিন্ন জনকে ফোন করে চাঁদা দাবি করে আসছিলো। সংবাদ সম্মেলনে হানিফ বলেন, “ডাকাত শহীদ নিহত হওয়ার পর তিনি সবাইকে একত্রিত করার চেষ্টা করছিলেন। আর বাঙ্গাল মামুন বর্তমানে অকার্যকর হওয়ায় আলমগীরকে ভুয়া বাঙ্গাল মামুন সাজিয়ে চাঁদা চাওয়া হতো।” তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল ও ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা নুরুন্নবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩৩৪ ঘ.