২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত

গাজীপুর সদরে সোমবার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘের্ষ এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হন ওই পরিবারের এক মেয়েসহ অন্তত চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

গাজীপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে সোমবার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘের্ষ এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হন ওই পরিবারের এক মেয়েসহ অন্তত চারজন। নিহতরা হলেন ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানার বরুরচর গ্রামের মো. দুলাল (৩৫), তার স্ত্রী মালেকা (২৫) ও মেয়ে সুফিয়া ওরফে সুফি (১০)। দুলাল সপরিবারে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় থাকতেন। আহতদের একজন হলেন দুলালের মেয়ে সুজনী। তাকেসহ অন্তত তিনজনকে গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার পরিদর্শক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর সদরের ভবনীপুর পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে এর তিন যাত্রী নিহত হন। আহতরাও মাইক্রোবাসের যাত্রী বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.