২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটার বাদামতলা এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটার বাদামতলা এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এক অভিযোগের ভিত্তিতে ২৯৬ টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুর জেলার মো. মাসুদ আলম (২৫) ও কক্সবাজার জেলার আনোয়ার হোসেন (২৬)। তারা দুজনই ফিশিং ট্রলারের কর্মচারী। চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০৪৯ ঘ.