ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথের একটি রেস্তোরাঁ থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৩৫ জনকে আটক করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে আসিয়ানা নামের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কামরুজ্জামান ওরফে বাচ্চু (৩৭), সোহান হাফিজ (৩০), সোহেল রানা (২৬), মোর্শেদুল আলম সুজন (২১), সাইফ মাহমুদ (২৪), আবু সুফিয়ান (৩০), নুরুজ্জামান চৌধুরী মাসুম (৩৩), কামরুল হাসান (২৭), মো. মহসিন (৩০), মীর নজরুল ইসলাম (২৮), আব্দুল জব্বার ওরফে রাজিব (২৫), জাহিদুর রহমান ওরফে রবিন (২৯), রোকনুজ্জামন ওরফে রোকন (৩০), শেখ শাহিনুল ইসলাম ওরফে সজল (৩০), সাদেকুল ইসলাম ভুইয়া (২৪), জুয়েল আহম্মেদ (৩২), মনিরুজ্জামান ওরফে লাভলু (২১), রাব্বি মিয়া (২০), ফয়সাল আহমেদ (২৪), এমএ আজিজ রতন (২২), সাফফাত রহমান ফাহিম (২২), আব্দুলাহ মোহাম্মদ শাহিন (২০), নাঈম আল মামুন (১৮), সাজ্জাদ হোসাইন (১৮), তাহমিদ আফসারী ওরফে আকিক (১৮), ফায়াবী আহমেদ ওরফে রসি (২০), শামসুল হুদা অমিত (১৮), নজমুল হক (১৮), ফুয়াদ মোহাম্মদ আবদুল মুইজ (২২), ফারহাবী ইসলাম সিয়াম (১৮), সাকিব আল হাসান (২০), আবদুল্লাহ আল ফারুকী (২০), শরিফুল ইসলাম (১৮), মেহরীয়র হক (১৯) ও ইব্রাহীম আফরোজ অপু (৩০)।
র্যাব কর্মকর্তা বলেন, সুজন ঢাকা ডেন্টাল কলেজের ছাত্র, আবু সুফিয়ান বনানী দা নিউ স্কুলের শিক্ষক, কামরুল হাসান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষক।
“হিজবুত তাহরিরের সদস্যরা ইফতারের নামে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
আটককৃতদের হিজবুত তাহরিরের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।”
এম সোহায়েল জানান, রাতে এদের মধ্যে ২১ জনের বাসায় তল্লাশি চালিয়ে হিযবুত তাহরীর সাংগনিক কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সাংগঠনিক বই, ম্যাগাজিন, প্রচারপত্র, মাসিক পত্রিকা, সাংগঠনিক কাজে ব্যবহৃত ক্যামেরা, ল্যাপটপ, সিডি, পেনড্রাইভ, মোটর সাইকেল, মোবাইলসেট উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমডি/জেকে/এএল/১৩০৭ ঘ.
bdnews24