২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরির দাবিতে বিকেএমইএ কার্যালয়ের সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রপ্তানীমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

নারায়ণগঞ্জ, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রপ্তানীমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সোমবার সকালে শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয়ের সামনে কয়েকশ’ শ্রমিক এ বিক্ষোভ করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। “তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” বিকেএমইএ নেতৃবৃন্দ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় র‌্যাক নামের পোশাক কারখানাটিতে প্রায় সাতশ’ শ্রমিক কাজ করতো। দুই মাসের মজুরি বকেয়া রেখে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। কারখানার শ্রমিক সোলায়মান ও আবুল জাফর জানান, সোমাবার বকেয়া মজুরি পরিশোধের কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৩৮ ঘ.