ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুদানের দারফুরে বিদ্রোহীদের গুলিতে বাংলাদেশি এক শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
আসগর আলী (৪২) নামে পুলিশের ওই সদস্য শনিবার সংঘাতপ্রবণ দারফুরে গুলিত নিহত হন। তিনি পুলিশ কনস্টেবল ছিলেন।
প্রধানমন্ত্রী নিহতের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
আসগরের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। তিনি স্ত্রী এবং ১২ ও ৭ বছর বয়সি দুটি ছেলে রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০৯২৮ ঘ.
bdnews24