২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে ৩০টি চোরাই মোবাইল ফোনসেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে ৩০টি চোরাই মোবাইল ফোনসেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত এনামুল হক (২৬) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। এ ঘটনায় কোতোয়ালী থানায় এনামুলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেবু বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত পোনে ১২ টার দিকে রিয়াজউদ্দিন বাজারের হাসান টেলিকমে র‌্যাব অভিযানে চালিয়ে ৩০ টি মোবাইল ফোনসেট উদ্ধার করে এবং প্রতিষ্ঠানটির মালিক এনামুলকে গ্রেপ্তার করে। চোরাই মোবাইল সেট দোকান রেখে বিক্রির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১২৫৭ ঘ.