২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের টিকেট কালোবাজারি আটক

চট্টগ্রাম রেল স্টেশনে আরো এক টিকেট কালোবাজারিকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রেল স্টেশনে আরো এক টিকেট কালোবাজারিকে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় স্টেশনের প্ল্যাটফরমে অতিরিক্ত দামে টিকেট বিক্রির সময় জিআরপি থানা পুলিশ ওই কালোবাজারিকে হাতেনাতে আটক করে। আটক মো. স্বপনের বাড়ি কিশোরগঞ্জে। তার কাছ থেকে শনিবার রাতে ঢাকাগামী তুর্ণা নিশীথা এক্সপ্রেসের দুটি টিকিট জব্দ করা হয়েছে। ডিভিশনাল কমার্শিয়াল অফিসার রোকনুজ্জামান জানান, রেলওয়ে নিরাপত্তাকর্মীরা স্বপনকে আটক করে জিআরপি থানায় হস্তান্তর করে। এর আগে সকালে ওমর ফারুক নামে অপর এক টিকেট কালোবাজারিকে জিআরপি পুলিশ আটক করেছিল। এ নিয়ে গত পাঁচদিনে চট্টগ্রাম রেল স্টেশন ও এর আশপাশের এলাকা থেকে মোট ১১ টিকেট কালোবাজারিকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে একজন রেলওয়ে কর্মচারীও রয়েছেন। এছাড়া একইসময়ে বিনা টিকেটে রেলে ভ্রমণের অপরাধে চার যাত্রীকে সাড়ে তিনশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিনুর রশিদ এ আদালত পরিচালনা করেন। রেল আইনে তিনজনকে একশ টাকা করে তিনশ’ টাকা এবং অপরজনকে ৫০ টাকা জরিমানা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ম্যাজিস্ট্রেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮১৮ ঘ.