২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে নিহতদের দাফন সম্পন্ন

জানাজা শেষে সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে নিহত ১৩ জনকে সরস্বতীপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

সুনামগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানাজা শেষে সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে নিহত ১৩ জনকে সরস্বতীপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার দুপুরে তাদের জানাজা ও দাফনের সময় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসন নিহতদের প্রতি পরিবারকে পাঁচ হাজার এবং আহতদের পরিবারকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়। সিলেট বিভাগীয় কমিশনার মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত ও আহতদের স্বজনদের কাছে সহায়তার টাকা দেন। এ সময় স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার নূরে আলম মিনা উপস্থিত ছিলেন। শুক্রবার রাত ৯টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের মসজিদে তারাবির নামাজের পর মুসল্লিরা বেরিয়ে আসার সময় বজ্রপাত হয়। এতে ১৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- বাদশা মিয়া (১৪), নূর ইসলাম (৫০), তাহের আলী (৫৪), আকিক মিয়া (৫৫), নজরুল ইসলাম (৫৫), হযরত আলী (২২), রিপন (২০), মানিক (২০), নুরুল ইসলাম (২৪), মসজিদের ইমাম শাহাব উদ্দিন (৫৫), মজনু মিয়া (২৮), গফুর মিয়া (৭৫) ও নূর মিয়া (৫৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১১ ঘ.