মুন্সীগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘরা তালুকদার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তছর আলী হাওলাদার (৬০) বাঘরা গ্রামের আলী হাওলাদারের ছেলে।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় দোহারগামী মোটরসাইকেলটি তছর আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এর চালক মাসুদ শেখ (২৮) গুরুতর আহত হন।
মাসুদকে প্রথমে দোহারের ফুলতলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০৭ ঘ.
bdnews24