২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিনিবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় মিনিবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় মিনিবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আঁখি মনি (৪) রৌফাবাদ রেললাইন এলাকার বাসিন্দা নুরু মিয়ার মেয়ে। বুধবার বিকাল ৫টার দিকে মুরাদপুর-অক্সিজেন সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচালকারী একটি মিনিবাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে মিনিবাসের চালক ইমরান হোসেন নিজেই আহত আঁখি মনিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চালককে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নাজমুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৩০ ঘ.