২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই গার্মেন্টস পণ্য উদ্ধার

চট্টগ্রামের শাহ্ মিরপুর এলাকা থেকে চুরি যাওয়া গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শাহ্ মিরপুর এলাকা থেকে চুরি যাওয়া গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কর্ণফুলী থানাধীন ওই এলাকা থেকে ৩১টি কার্টনে ভর্তি শিশুদের ২০৬৫টি বিভিন্ন ধরনের পোশাক উদ্ধার করা হয়। পণ্য চুরিতে জড়িত মো. হাশেম (৬০), মো. আফসার (২২), শাহজাহান (৩২), কবির আহম্মেদ (৫৮) নামে চারজনকে পুলিশ সনাক্ত করলেও তাদের আটক করতে পারেনি। তাদের মধ্যে আফসার হাশেমের ছেলে, শাহাজান জামাতা এবং কবির হাশেমের ভাই। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহামদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে হাশেমের ঘর হতে ৩১টি কার্টনে ভর্তি রপ্তানি উপযোগী ২০৬৫টি বিভিন্ন রঙয়ের ছোটদের পোশাক উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০০২ ঘ.