চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নতুন রেল স্টেশন এলাকা থেকে দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে কালোবাজারে অগ্রিম টিকিট বিক্রির সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নুর নবী জানিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন- বেলাল হোসেন (৩৫) ও হেলাল উদ্দিন (৩৪)। তাদের কাছ থেকে ৭ ও ৮ অগাস্টের তুর্ণা নিশীথা ও সুবর্ণ এক্সপ্রেসের বেশকয়েকটি অগ্রিম টিকিটও পাওয়া গেছে।
গোয়েন্দা কর্মকর্তা নুর নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম নতুন রেল স্টেশনে কালোবাজারে অতিরিক্ত দামে টিকিট বিক্রির সময় দুজনকে হাতেনাতে ধরা হয়। দুজনই দীর্ঘদিন ধরে রেল স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২০ ঘ.
bdnews24