ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী ও গাজীপুর থেকে অজ্ঞানপার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. হাবিব (৪০), মো. শামীম (২৮), মোখলেছুর রহমান (৩৬), ফরিদুল ইসলাম (২২), মধু আকন্দ (৩৮) ও সাইফুল ইসলাম (৩২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে অজ্ঞান পার্টির সদস্য হাবিবকে অজ্ঞান করার সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি পাঁচজনকে গাজীপুরের আব্দুল্লাহপুর ও জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১১৩ ঘ.
bdnews24