টাঙ্গাইল, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় টেম্পুর যাত্রী দুই নারী নিহত ও ছয়জন আহত হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার উফুলকি গ্রামের অখিল চন্দ্র ঘোষের স্ত্রী অর্চনা ঘোষ (৪৮) ও একই উপজেলার বরাটি গ্রামের সবুজ মিয়ার স্ত্রী নিগার সুলতানা (৩০)।
গোড়াই হাইওয়ে থানার ওসি সানোয়ার হেসেন জানান, পাকুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি টেম্পু গোড়াইল পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলে টেম্পুর দুই নারী যাত্রী নিহত হয়।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৯ ঘ.
bdnews24