ময়মনসিংহ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হন দু’জন।
নিহত মো. হাশেম (৪৫) চরভেলামারি গ্রামের বাসিন্দা।
আহত সকিনা (৭০) ও হারেছকে (৪৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, চরভেলামারি গ্রামের ইকবাল ও রাশিদের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের।
এর জেরে দুপুর ১২টার দিকে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, “এক পর্যায়ে ইকবালের লাইসেন্স করা বন্দুকের গুলিতে ঘটনাস্থলে রাশিদের পক্ষের হাশেম নিহত হন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫৫ ঘ.
bdnews24