২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি হেফাজতে ব্যবসায়ী খুনের এক আসামি গ্রেপ্তার

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গাজীপুরের কালীগঞ্জের ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

গাজীপুর, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গাজীপুরের কালীগঞ্জের ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে উপজেলার চান্দেরবাগ এলাকা থেকে আসামি মো. মোমেনকে গ্রেপ্তার করা হয়। মোমেন (৩০) কালীগঞ্জের নারগানা এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। মামুন হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে মোমেন সাত নম্বর আসামি। কালীগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার বালু ব্যবসায়ী মামুনকে গত ২৯ মে রাতে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহতের বড় ভাই একটি মামলা করেন। গ্রেপ্তার করা হয় চারজনকে, যারা পরে উচ্চ আদালত থেকে জামিন পান। স্থানীয়ভাবে মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মামুনকে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৪৪ ঘ.