২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ ভাঙ্গার কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ ভাঙ্গার কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক মারা গেছেন। রোববার দুপুরে মিশম্যাক শিপইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজে ক্যাবল খোলার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম নূর উদ্দিন (২৬)। তিনি সীতাকুন্ড থানাধীন বাঁশবাড়িয়া এলাকার জামাল উল্লাহর ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর কনস্টেবল মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় অবস্থিত মিশম্যাক শিপইয়ার্ডে ক্যাবলের কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত নূর উদ্দিনকে দুপুর দুইটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসইউ/১৭৫৫ ঘ.