সিলেট, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে রোববার দুপুুরে ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিলেট ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান সাইদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা ১২টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।
ভূমিকম্পের কেন্দ্রটি ছিল ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে সিলেট অঞ্চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৫ ঘ.
bdnews24