২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামোড়ল হাওড়ে নৌকাডুবিতে মহিলা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

সুনামগঞ্জ, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামোড়ল হাওড়ে নৌকাডুবিতে মহিলা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর রাজাপুর থেকে শনিবার সন্ধ্যার পর ধর্মপাশা বাজারে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন সুনামগঞ্জের বারহাট্টা উপজেলার শ্রীরামপুর গ্রামের সবুজা আক্তার (৪৩), নেত্রকোনার পূর্বধলার জামাইকুলা গ্রামের নাজমা আক্তার (৩০), জয়া বেগম (৬) ও আব্দুস সালাম (৩৫)। উত্তর রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ফুলমিয়া সাংবাদিকদের বলেন, প্রবল বাতাসে নৌকাটি ডুবে গেলে আট যাত্রীর মধ্যে চারজন সাঁতরে কূলে ওঠেন। অপর চারজন ডুবে যান। পরে এলাকার লোকজন তাদের লাশ উদ্ধার করে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.