২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সার্জেন্টের বাসা থেকে ফেনসিডিল উদ্ধার

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রফিকুল ইসলামের বাসা থেকে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

মাদারীপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রফিকুল ইসলামের বাসা থেকে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ফেনসিডিল উদ্ধারের সময় সার্জেন্টের গাড়ি চালক কনস্টেবল টিপু ও তার গৃহকর্মীকে আটক করা হয়েছে। শিবচর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তার ও থানার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এই সার্জেন্টের বাসায় তল্লাশি চালানো হয়। “তাল্লাশিকালে তার বাসার বিছানার নিচ থেকে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।” সার্জেন্ট রফিকুলের বাসা থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর উর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৫ ঘ.