বান্দরবান, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বান্দরবান পুলিশ।
সদর উপজেলার সুয়ালকের আমতলী পাড়া থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার ওই ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুমা বড়–য়া সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার ব্যক্তি নিজের নাম বলেছেন মো. আলী (৩০)। তিনি মিয়ানমারের বুচিডং থানার জিদং গ্রামে থাকেন।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা রুমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৪ ঘ.
bdnews24