২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

গাজীপুর, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাকাশ্বর বাজারের পাশের তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, তুরাগ নদীতে ওই লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে কোনো পোশাক নেই এবং বয়স আনুমানিক ৩০ বছর হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৩৪ ঘ.