ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিউমার্কেট ও তেজগাঁও এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন, রেদওয়ান আহমেদ (২৪), আবদুল্লাহ আল মমিন (২২), রুহুল আমিন সোহাগ (২০) ও আবদুর রহমান (২২)।
র্যাব-২ এর উপ-পরিচালক সাইফুল করিম সাইফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এই চার যুবককে নিউমার্কেট ও নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে অনেক লিফলেট পাওয়া যায় বলে তিনি জানান।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১২৪ ঘ.
bdnews24