২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সেপটিক ট্যাংকের গ্যাসে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম শহরে একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শহরে একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনী ও পুলিশ সদস্যরা শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকার ওই বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- আবদুর রহমান (৫০) ও আবুল কালাম (৫৫)। রহমানের বাড়ি চাঁদপুরে। তবে তাদের বিস্তরিত পরিচয় জানা যায়নি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রহমান ও কালাম এলাকার হাজী আবদুল মান্নানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ভেতরে নামলে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় মারা যান। ট্যাংকটি দীর্ঘদিন বন্ধ থাকায় প্রচুর বিষাক্ত গ্যাস জমেছিল বলে ধারণা করা হচ্ছে।” লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/১৩২৩ ঘ.