২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ঝুট গুদামে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুট গুদাম আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুট গুদাম আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় সেহারচর এলাকায় মজিবুর রহমানের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেহারচর এলাকায় মজিবুর রহমানের মালিকানাধীন ঝুটের গুদামে দুপুর ২টায় আগুন ধরে যায়। “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী।” পরে নারায়ণগঞ্জ ম-লপাড়া ও হাজীগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে গুদামে প্রায় ৩০ লাখ টাকার ঝুট ছিল বলে এর মালিক মজিবুুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৫১ ঘ.