২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা ব্যাংকে

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতরের উৎসব ভাতা ছাড় করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতরের উৎসব ভাতা ছাড় করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার উৎসব ভাতার সরকারি অংশের ১২টি চেক অনুদান অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১২ অগাস্ট পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক একাউন্ট থেকে এ ভাতা উত্তোলন করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০২১ ঘ.