২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ হাজার কেজি পিরানহা মাছ জব্দ, জরিমানা

নগরীর ফিশারিঘাট এলাকা থেকে চার হাজার কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ফিশারিঘাট এলাকা থেকে চার হাজার কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে জেলা মৎস্য দপ্তর ও পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার এই আদালত পরিচালনা করেন। নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, তিন মাছ ব্যবসায়ীর কাছ থেকে নিষিদ্ধ প্রায় চার হাজার কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ওই তিন ব্যবসায়ীর মধ্যে শঙ্কর রঞ্জনকে পাঁচ হাজার টাকা, রফিকুল ইসলাম ও খোকনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে জেলা মৎস্য ও মান নিয়ন্ত্রণ দপ্তরের রসায়নবিদ মিজানুর রহমানও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৯৪৭ ঘ.