২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাত ২টা থেকে ৩ ঘণ্টা ইন্টারনেট থাকবে না

সাবমেরিন কেবলের মেরামতের জন্য সারাদেশে বুধবার গভীর রাত থেকে তিন ঘণ্টা ইন্টারনেট থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবমেরিন কেবলের মেরামতের জন্য সারাদেশে বুধবার গভীর রাত থেকে তিন ঘণ্টা ইন্টারনেট থাকবে না। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বুধবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট থাকবে না। মালয়েশিয়া-সিংঙ্গাপুরের মাঝামাঝি এলাকায় সাবমেরিন কেবল অংশে রাউটার পরিবর্তন (চেঞ্জ) করার জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে।” গত ৬ জুন সিঙ্গাপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সাবমেরিন কেবলের ইস্ট সেগমেন্ট বিচ্ছিন্ন হয়েছিল। বর্তমানে বাংলাদেশ ইন্টারনেটের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়শিয়ায় বিকল্প ব্যবস্থা থাকায় তাদের তেমন কোনো সমস্যা হয় না। বাংলাদেশ ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) সঙ্গে একটি মাত্র সাবমেরিন কেবল দিয়ে যুক্ত। বাংলাদেশে এটি পরিচালনা করছে বিএসসিসিএল। এই সাবমেরিন কেবল সংযোগ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারতের চেন্নাই, শ্রীলঙ্কা হয়ে ভারতের মুম্বাই পর্যন্ত বিস্তৃত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৪৮ ঘ.