ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জ থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকালে র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সুমন (২৪), আলামিন আহমেদ (২২) ও মো. আলামিন (২১)।
র্যাব-১০ এর উপ-পরিচালক জিয়াউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসনাবাদের এক বাসা থেকে এই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা নদীপথে ও হাসনাবাদ এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৮৪৪ ঘ.
bdnews24