২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ৩ শিবির নেতা গ্রেপ্তার

ঝালকাঠীর রাজাপুর থেকে ইসলামি ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঝালকাঠী, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর থেকে ইসলামি ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে ডাকবাংলো এলাকায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর আইউব আলী আকনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নোমান হোসেন (১৯), সাধারণ সম্পাদক আবু বকর (১৭) ও অর্থ সম্পাদক তাজউদ্দিন শিকদার (১৫)। রাজাপুর থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাড়িতে বসে সাংগঠনিক গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গোলাম আজমের জীবনী ও কর্মী প্রতিবেদন নামে একটি তালিকা পাওয়া যায়। সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ৫৪ ধারায় তাদের আদালতে পাঠানো হবে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৯২০ ঘ.