ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় ছুরিকাঘাতে এক ভঙ্গাড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন। নয়াবাজর এলাকায় এ ঘটনার পর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ভাঙ্গাড়ি ব্যবসায়ী মো. মামুন নয়াবাজার এলাকার বাসিন্দা এবং সেখানেই ব্যবসা করতেন।
বংশাল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে নয়বাজার এলাকায় ব্যবসায়ী মামুনকে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই নয়াবাজার এলাকা থেকে শাহীন নামে এক যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/এএল/০০১৩ ঘ.
bdnews24