২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের বাস ধর্মঘট প্রত্যাহার

বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকে বরিশাল বিভাগের ১১ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

বরিশাল, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকে বরিশাল বিভাগের ১১ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। ধর্মঘট ডাকার দুই দিনের মাথায় রোববার বিকালে জেলা প্রশাসকের মধ্যস্থতায় বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মাদারীপুর, ভুরঘাটা, পয়সারহাট, ধামুড়া, শরিকল, মীরগঞ্জ, মুলাদী, হিজলা, বানারীপাড়া, স্বরূপকাঠীও বাবুগঞ্জ কলেজ গেট রুটে বাস চলাচল বন্ধ ছিল। মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার দুই সংগঠনের এক যৌথসভায় এই ধর্মঘট ডাকা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৭ ঘ.