২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শ্রেণির সব কর্মচারীকে সিলেকশন গ্রেড দেওয়ার দাবি

চতুর্থ শ্রেণির সব কর্মচারীকে সিলেকশন গ্রেড দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ শ্রেণির সব কর্মচারীকে সিলেকশন গ্রেড দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোশিয়েশনে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মো. আব্দুল খালেক লিখিত বক্তেব্যে বলেন, ৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে শুধু বাংলাদেশ সচিবালয় কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের সিলেকশন গ্রেড দেওয়া হয়। আমাদের দাবি সবাইকে এই গ্রেড প্রদান করা হোক। এ ছাড়া আউট সোর্সিংয়ে মাধ্যমে জনবল নিয়োগ প্রথা বাতিল করে সরাসরি নিয়োগ এবং পৌষ্য কোটা প্রথা চালুরও দাবি জানান তিনি। আব্দুল খালেক বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তাই আন্দোলন বা ধর্মঘট করে সরকারকে বিব্রত করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আশা বর্তমান সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২৩ ঘ.