২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেনের ধাক্কায় শিশু ও বৃদ্ধা নিহত

নাটোর সদর ও লালপুর উপজেলায় শনিবার ট্রেনের ধাক্কায় এক শিশু ও এক বৃদ্ধা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

নাটোর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর ও লালপুর উপজেলায় শনিবার ট্রেনের ধাক্কায় এক শিশু ও এক বৃদ্ধা নিহত হয়েছে। নাটোরের নলডাঙ্গা থানার ওসি হারুন-উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে সদরের বিলপাড়া এলাকার ইব্রাহীম হোসেনের আড়াই বছরের মেয়ে জুঁই বাড়ির পাশে রেল লাইনের ধারে খেলা করছিল। এ সময় ঢাকাগামী ‘দ্রুতযান’ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, লালপুরের আজিমনগর রেল স্টেশনে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন নুরজাহান বেগম (৬০)। ছাগল ধরতে গিয়ে নূরজাহান ট্রেনের নিচে পড়েন বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪০ ঘ.