২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাপের লাশ ফেরত দিল ২৬ দিন পর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি রাখাল আলতাপ হোসেনের লাশ ফেরত দিয়েছে ২৬ দিন পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

সাতক্ষীরা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি রাখাল আলতাপ হোসেনের লাশ ফেরত দিয়েছে ২৬ দিন পর। ভারতীয় পুলিশ ও বিএসএফ সদস্যরা শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। নিহত আলতাপ হোসেন (২৪) কলারোয়ার বোয়ালিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। গত ২ জুলাই ভারতের তারালী সীমান্ত দিয়ে গরু আনার সময় কলারোয়ার কাঁকডাঙ্গা সীমান্তের বিপরীতে বিএসএফ’র গুলিতে তিনি নিহত হন। এরপর বিএসএফ লাশ নিয়ে যায়। কলারোয়া থানার সহকারী উপ-পরিদর্শক নীতিশ চন্দ্র সাংবাদিকদের বলেন, আলতাপের লাশ হস্তান্তরের সময় বিএসএফ’র আমুদিয়া কোম্পানি কমান্ডার বিপি সিং এবং ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার এএসআই বজলুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন তিনি নিজে (নীতিশ চন্দ্র) এবং বিজিবি ৩৮ ব্যাটালিয়নের মাদরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান আহম্মেদ। পরে লাশ কলারোয়া থানার আনা হয়। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা (অপস) মেজর আবু মোতাহের মোহাম্মাদ সোহেল লাশ ফেরত দেওয়ার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.