সিরাজগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জের তাড়াশে আম বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত অন্তত পাঁচজন আহত হয়েছে।
শনিবার ভোরে উপজেলার মহিষলুটিতে এ দুর্ঘটনা ঘটনায় নিহতরা হলেন- বেলকুচি উপজেলার রয়না গ্রামের জেল হক (৩৫) ও শাহজাদপুর উপজেলার রাজারহাট গ্রামের বিষ্ণুপদ মণ্ডল (৩২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজগঞ্জগামী আম বোঝাই ট্রাকটির একটি চাকা ফেটে গেলে সেটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩১২ ঘ.
bdnews24