বরিশাল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের সদরে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার রায়পুরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৭০) রায়পুরা এলাকারই বাসিন্দা।
এসআই কমলেশ জানান, মোহাম্মদ আলী রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩৫ ঘ.
bdnews24