২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুইশ’ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

নগরীর বহদ্দারহাট এলাকা থেকে দুইশ’ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বহদ্দারহাট এলাকা থেকে দুইশ’ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে চান্দগাঁও থানার বহদ্দরহাট মোড় থেকে মহানগর গোয়েন্দা পুলিশের এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালীর মো.হোসেনের ছেলে মো. রফিক (২২) ও একই থানার নিলা পুলার টেল এলাকার কবির আহম্মদের ছেলে মো. লিয়াকত (১৮)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকালে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়- গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ এলাকা থেকে ইয়াবা বড়ি কমদামে কিনে চট্টগ্রাম শহরে বেশি দামে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৭৪৫ ঘ.