চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সব সড়ক বাতি সৌর বিদ্যুতের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।
বৃহস্পতিবার দুপুুরে সিসিসি’র ২৫তম সাধারণ সভায় মেয়র এম মনজুর আলম এ কথা জানান বলে কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরো জানানো হয়, সরকারের মাধ্যমে এডিবি’র অর্থায়নে ৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
নগরীর সড়ক বাতিগুলো সোলার সিস্টেমের আওতায় আনা হলে কর্পোরেশনের বিদ্যুৎ সাশ্রয় হবে বলে সভায় উল্লেখ করা হয়।
সিসিসি’র প্যানেল মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলররা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২৩২৫ ঘ.
bdnews24