গাজীপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষ পর্বে ভর্তি শুরু হচ্ছে শনিবার।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষ পর্ব (নিয়মিত) কোর্সে বিলম্ব ফি ছাড়া আগামী ৮ অগাস্ট পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৭ অগাস্ট পর্যন্ত ভর্তি চলবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission.info/mf-) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd) থেকে এবং ০১৯১৭৭৭৯৩৮৬ ও ০১৭৬৫২৭২২২২ মোবাইল নম্বরে যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২০২৬ ঘ.
bdnews24