২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধারকৃত ২টি অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন গ্রাম চালতেবুনিয়া থেকে দুটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 11:24 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

বাগেরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন গ্রাম চালতেবুনিয়া থেকে দুটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনকর্মীরা। বৃহস্পতিবার সকালে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়। সাপ দুটি সুন্দরবন থেকে বের হয়ে চালবেতুনিয়া গ্রামের কবির বয়াতি ও মুকুল হাওলাদারের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, অজগর দুটি দেখতে পেয়ে বাড়ির মালিকরা বগি স্টেশনে বনকর্মীদের কাছে খবর দেয়। পরে বনকর্মীরা ১২ ও ৮ কেজি ওজনের অজগর দুটি উদ্ধার করে সুন্দরবনের বগি স্টেশন এলাকার বনে অবমুক্ত করে। গত এক বছরে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন সন্নিহিত বিভিন্ন গ্রামে সুন্দরবন থেকে ঢুকে পড়া অন্তত দশটি অজগর সাপ বনকর্মীরা উদ্ধার করে সুন্দরবনে ফিরিয়ে দিয়েছে। বনকর্মীদের ধারণা, খাদ্য সংকটের কারণে এ সব অজগর বন ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২১ ঘ.