২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫

ডাকাতির প্রস্তুতির অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

মাদারীপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির প্রস্তুতির অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমগ্রাম ইউনিয়নের মোল্লাকান্দি গ্রাম থেকে গ্রেপ্তারদের কাছে থাকা অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। দুপুরে রাজৈর থানার ওসি নওশের আলী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি শাটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি, বোমা তৈরির কাজে ব্যবহৃত এক কেজি পাউডার, ৫শ’ মার্বেল ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার হন সাতক্ষীরার সুলতানপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন ওরফে রফিক (৩৫), শফিকুর মোড়ল (৩৫), যশোরের রাজু সরদার (২৫), নুরুজ্জামান শেখ (২৭) ও মমিন শেখ (৩৫)। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশের এসআই হারুন-অর-রশিদ, এএসআই রেজাউল ইসলাম ও কনস্টেবল আব্দুস সালাম আহত হন বলেও জানান ওসি। ওসি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নতুন করে আবার রাজৈর থানায় অস্ত্র, বিষ্ফোরক ও ডাকাতির অভিযোগে তিনটি মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.