২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির র‌্যাবের মামলা: এক আসামি কারাগারে

ঝালকাঠিতে র‌্যাবের করা দু’টি মামলায় লিমন হোসেনের সঙ্গের এক আসামিকে বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঝালকাঠী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠিতে র‌্যাবের করা দু’টি মামলায় লিমন হোসেনের সঙ্গের এক আসামিকে বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে মো. জাহাঙ্গীর ঝালকাঠীর দু’টি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে দু’টিই নাকচ হয়। জাহাঙ্গীর রাজাপুর উপজেলার নৈকাঠী গ্রামের প্রয়াত হামিদ জমাদ্দারের ছেলে। লিমন ছাড়া এ দুই মামলায় সাতজন আসামি আছেন। এরমধ্যে পলাতক আছেন ছয়জন। আসামিপক্ষের আইনজীবী মানিক আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জাহাঙ্গীর আদালতে আত্মসমর্পন করে মামলা দুটিতে জামিন আবেদন করেন। প্রথমে অস্ত্র মামলায় বিশেষ ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক মঞ্জুরুল ঈমাম জামিন আবেদন নাকচ করেন। এরপর সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় মুখ্য বিচার বিভাগীয় হাকিম শামসুল আলম জামিন আবেদন নাকচ করেন, জানান এই আইনজীবী। এ দুই মামলায় একমাত্র লিমনই উচ্চ আদালতের জামিনে রয়েছেন। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরের সাতুরিয়া গ্রামে র‌্যাব গুলিতে পা হারান কলেজছাত্র লিমন হোসেন। ওইদিনই র‌্যাব অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.