২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আট উপসচিবকে বদলি

প্রশাসনের আটজন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আটজন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে মঙ্গলবার ও বুধবার এসব রদবদল করা হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব হাসনুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওএসডি উপসচিব মাহবুব হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সচিব এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব খালিদ পারভেজ খানকে একই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হাজেরা খাতুনকে বদলি করা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব পদে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোলাম কিবরিয়াকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুক) পরিচালক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক পদে কর্মরত উপসচিব আবদুল জলিলকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উপসচিব মুশফিক আহমেদ শামীম ভূমি মন্ত্রণালয়ের জলবায়ু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন (গুচ্ছগ্রাম) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং ওএসডি উপসচিব জিল্লুর রহিম শাহরিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬২৯ ঘ.