২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে দুই মটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

পাবনার ঈশ্বরদীতে দুইটি মটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

পাবনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদীতে দুইটি মটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার ঈশ্বরদীর ঢুলটি বহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫) ও আটঘরিয়ার আব্দুল করিমের ছেলে আতিকুর রহমান (২৬)। সংঘর্ষে গুরুতর এক মটরসাইকেল চালক সোহাগ হোসেনকে (২৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পাবনার টেবুনিয়ার মোবারক হোসেনের ছেলে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌসুমি খাতুন জানান, ঘটনাস্থলে মটরসাইকেল চালক ফারুক এবং তার সঙ্গী আতিকুল হাসপাতালে আসার পর মারা যায়। ঘটনার সত্যতা স্বীকার করেন ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) ইসরাইল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৩ ঘ.