২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিম, উলামা-মাশায়েকদের সঙ্গে খালেদার ইফতার

প্রথম রোজায় এতিম এবং আলেম-উলামা-মাশায়েকদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম রোজায় এতিম এবং আলেম-উলামা-মাশায়েকদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ইস্কাটনের লেডিস ক্লাবে তাদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেন খালেদা। ইফতার শুরুর আগে বিএনপি চেয়ারপারসন আমন্ত্রিত এতিম এবং আলেম-উলামা-মাশায়েকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি শিশু এতিম শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের খোঁজ-খবর নেন। পরে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারে তেজগাঁওয়ের রহমতে আলম মিশন, শান্তিনগর ও ফকিরেরপুলের মাদ্রাসা ও এতিমখানার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মূল মঞ্চে বিরোধী দলীয় নেতার সঙ্গে একই টেবিলে বসে কয়েকজন এতিম শিশু শিক্ষার্থীসহ ইফতার করেন চট্টগ্রাম জামেয়া দারুল মায়ারিফ আল ইসলামিয়া’র অধ্যক্ষ মাওলানা সুলতান যওক নদভী, হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম এর প্রধান মুহাদ্দিস মাওলানা হাফেজ সামসুল আলম, নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, চট্টগ্রামের মীরের সরাইয়ের পীর সাহেব মাওলানা আবদুল মোমেন নাছেরী, হেফাজত ইসলাম বাংলাদেশ এর সেক্রেটারী মাওলানা মঈনুদ্দিন রুহী ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান, তার উপদেষ্টা আবদুল কাইয়ুম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিল্প বিষয়ক সম্পাদক শাহজাদা মিয়া, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১৭ ঘ.