চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়ে বিষপানে চট্টগ্রামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত তন্ময় দে দ্বীপ নগরীর ওমর গণি এমইএস কলেজ থেকে ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি নগরীর কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার দুলাল চন্দ্র দের ছেলে।
দ্বীপের মামা চন্দন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় দ্বীপ। কিন্তু এইচএসসিতে রসায়ন বিষয়ে উত্তীর্ণ হতে না পেরে বুধবার বিকালে বাড়িতে ফিরে কীটনাশক পান করে সে।
“পরীক্ষার ফল দেখে বাড়িতে ফিরে সবার অগোচরে কীটনাশক পান করে দ্বীপ।”
এর পর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৯৪৩ ঘ.
bdnews24