২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে মারধর, দুই শিক্ষক দ-িত

শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় ফরিদপুর শহরের শাহীন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে এক বছর করে সশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ফরিদপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় ফরিদপুর শহরের শাহীন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে এক বছর করে সশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন এই সাজা দেন। দ-িত দুই শিক্ষক হলেন স্কুল শাখার গণিত বিভাগের মো. পলাশ আলী (২৪) এবং বাণিজ্যিক ভূগোলের ইউসুফ আলী (৫০)। ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুই শিক্ষক কলেজের আবাসিক ছাত্র দশম শ্রেণীর রাজিবুল হাসানকে (১৫) প্রচ- মারধর করলে অন্য ছাত্রদের চিৎকারে এলাকাবাসী ছুটে যায়। পরে পুলিশ গিয়ে কলেজ হোস্টেল থেকে রাজিবুল হাসানকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। একই সময় ওই দুই শিক্ষককে হোস্টেলের ছাদ থেকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.